Uncategorized
পুলিশের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাজাঁসহ এক নারী আটক

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাজাঁসহ রোশনয়ারা (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মাষ্টার পাড়া এলাকার ইমান আলীর স্ত্রী বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর মঙ্গলবার সন্ধা ৭ ঘটিকায় মাষ্টার পাড়া এলাকায় ইমান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় ইমান আলী পালিয়ে গেলে তার স্ত্রীর উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালায় পুলিশ এসময় ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, গাজাঁ মাপার ডিজিটাল মেশিন সহ ইমান আলীর স্ত্রী রওশনয়ারাকে আটক করে পুলিশ। পুলিশ জানায় তারা স্বামী স্ত্রী দুজনেই দীর্ঘদিন গোপনে গাঁজার ব্যাবসায় জড়িত। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।




