Uncategorized

ধামরাইয়ে রাতের আধারে ঘর তুলে কৃষকের জমি দখলের অভিযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের বাঙ্গলা গ্রামে রাতের আধারে ঘর তুলে এক নিরীহ কৃষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গতকাল পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, ধামরাইয়ের চৌহাটের বাঙ্গলা মৌজার আরএস ৩৪৩ ও ৩৪৯ দাগের সাড়ে ৩৮ শতাংশ পৈত্তিক জমির মালিক বাঙ্গলা গ্রামের কৃষক আবুল হোসেন। তিনি ভুমি অফিস থেকে ওই জমি নামজারিও করেছেন। সম্প্রতি একই গ্রামের মজিবর রহমান, খোকন, শাহ আলমসহ ৪-৫ জন রাতের আধারে ওই জমিতে ঘর তুলে দখল করে নেয়। পরে আবুল হোসেন বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিলে চেয়ারম্যান জমির কাগজপত্র নিয়ে তার কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেন। কিন্তু তারা হাজির হয়নি। উল্টো বাদী আবুল হোসেনকে এলাকা ছাড়া করার ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় আবুল হোসেন ৫ জনকে আসামি করে ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।
জমি দখলের বিষয়ে জানতে মজিবর রহমানের বাড়িতে গিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) রাসেল মোল্লা বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button