রাজনীতি

পুলিশের এ হামলা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেছেন, অন্যায়ভাবে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাই।
বুধবার (১৪ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশন ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন। বুধবার বিকাল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নেতৃত্ব দিচ্ছেন।
ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খোন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, কাদের সিদ্দিকী, মোস্তফা মহসিন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোদাব্বির খান, এস এম আকরাম, আবদুল মালেক রতন প্রমুখ।
এর আগে দুপুর ১টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি কর্মীদের একটি বড় মিছিল ফকিরাপুলের দিক থেকে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশ রাস্তা বন্ধ করে মিছিল নিয়ে যেতে নিষেধ করলে সংঘর্ষ শুরু হয়।
বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে শুরু করলে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে লাঠিপেটা।
এক পর্যায়ে বিএনপি কর্মীরা নয়া পল্টনের সড়কে থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button