বিনোদন

পুরোনো ভিডিও শেয়ার করে টাইগারকে জন্মদিনের শুভেচ্ছা দিশার

সদ্য ৩০ এ পা দিলেন বলিউড তারকা টাইগার শ্রফ। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বিভিন্নভাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তবে অভিনেতার অন্যতম বান্ধবী দিশা পাটানির শুভেচ্ছা জানানোর ধরনটা একেবারেই অন্যরকম ছিল।
তিনি টাইগারের সঙ্গে তার একটি নাচের ভিডিও শেয়ার করে, শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন তার কাছে।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট-এ শেয়ার করেছেন এই পুরোনো ভিডিওটি।

এই ভিডিওতে তাদের দুজনকে ‘ব্যঙ্গ-ব্যঙ্গ’-এর একটি জনপ্রিয় গানের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেছে।

এই ভিডিও শেয়ার করার সময় দিশা ক্যাপশনে লেখেন, ‘এটা আমাদের করা প্রথম ড্যান্স ব্লক। তোমার সঙ্গে প্রথমবার নাচার আগে আমি খুবই ভয় পেয়েছিলাম। জন্মদিনের অনেক অনেক শুভকামনা বাঘ… এ সপ্তাহে বক্স অফিস যেন তোমাকে নিয়ে মেতে থাকে রনী।’

দিশা পটানি ও টাইগার শ্রফের এই ভিডিও প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঝড় বয়ে যায়। তাদের ভক্তরা বিভিন্ন রকম মন্তব্য করে ভরিয়ে দেন কমেন্ট বক্স।

বহু দিন ধরেই টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্ক নিয়ে বিভিন্ন গুজব শোনা গেলেও তবে তারা কেউই এই বিষয়ে কোনো কথা বলেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button