Uncategorized

পীযূষের শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও তাওহিদি জনতা।
আজ সোমবার দুপুরে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। মিছিল শেষে সেখানে সমাবেশ করে তারা। হরিরামপুর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মহসিন হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওলানা মো. রবিউল ইসলাম ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ মাহতাব উদ্দিন।
বক্তারা বলেন, পিযুষ বন্দোপাধ্যায় এক বক্তৃতায় দাঁড়ি রাখা, বেশি বেশি ধর্ম প্রচার করা, টাখনুর উপরে কাপড় পড়া, বেশি কথা না বলা ইত্যাদিকে জঙ্গিবাদের পূর্বলক্ষণ হিসেবে আখ্যা দেন। তাঁর এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর এই বক্তব্যে মুসলমানদের হৃদয়ে আঘাত লেগেছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অপরাধে তাঁকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা।
সমাবেশে শেষে তারা ইউএনও ইলিয়াস মেহেদীর কাছে স্মারকলিপি দেয়। ইলিয়াস মেহেদী স্মারকলিপি গ্রহণ করে বলেন, তিনি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই স্মারকলিপি পাঠানোর ব্যবস্থা করবেন।
ইউএনও আরো বলেন, পীযূষ বন্দোপাধ্যায় এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছেন। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button