Uncategorized

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে সদর উপজেলার মন্ডলপাড়া রেইনট্রি মোড় হতে দুর্গাদহ পাকা রাস্তা আসেপাশে অভিযান পরিচালনা করে ২৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১টি মোটরসাইকেল সহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হলেন,সদর উপজেলার দূর্গাদহ গ্রামের শ্রী অমল চন্দ্র মন্ডলের ছেলে শ্রী সঞ্জয় কুমার মন্ডল (২৬)।
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ বলেন, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button