slider

পিরোজপুরে নব নিযুক্ত পিপি ও জিপির বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

মোঃ নাছির উদ্দিন,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগ পাওয়া পিপি ও জিপি সহ সহযোগী এডভোকেট গন টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে। আজ শনিবার ৪ঠা মার্চ ২০২৩ সরকারী কৌশুলী (জিপি) প্রেমানন্দ হালদার, ও পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ আউয়াল মিয়া, সহকারী পাবলিক প্রসিকিউটর নারী শিশু ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিলীপ কুমার মাঝি সহ অন‍্যরা শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য চন্ডীচরণ পাল, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পি পি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভিপি লইয়ার নির্মল কান্তি সরকার ও শহীদুল ইসলাম সহ জেলা আইনজীবী সমিতির সদস্যগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button