উপমহাদেশশিরোনাম

পাকিস্তানের প্রখ্যাত কাওয়াল আমজাদকে গুলি করে হত্যা

পাকিস্তানে গুলিতে নিহত হয়েছেন প্রখ্যাত কাওয়ালি গায়ক আমজাদ সবরিকে। বুধবার করাচিতে ৪৫ বছরের এই জনপ্রিয় গায়ককে গুলি করে হত্যা করে এক ব্যক্তি। হত্যাকারীর পরিচয় জানা যায়নি। সংবাদমাধ্যমে খবর, বুধবার নিজের গাড়িতে চড়ে করাচির পথে যাচ্ছিলেন বিখ্যাত এই কাওয়ালি গায়ক। তার সঙ্গে গাড়িতে আরো এক সঙ্গী ছিলেন। লিয়াকতাবাদ এলাকায় মোটরবাইকে চেপে এক ব্যক্তি আমজাদ সবরিকে লক্ষ করে গুলি চালায়। তার সঙ্গী ও গাড়ির চালককেও গুলি করে দুষ্কৃতীরা।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ‘লিয়াকতাবাদ ১০ এলাকায় গুলি করে খুন করা হয়েছে আমজাদ সবরি-সহ তিনজনকে। আমজাদের বুকে ও মাথায় গুলি করা হয়। সঙ্গে সঙ্গে তাকে আব্বাসি শাহিদ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তার মৃত্যু হয়। মারা গিয়েছেন তার সঙ্গী ও চালকও।’ মিডিয়ায় খবর, তিনবার গুলি চালানো হয়েছে সবরিকে। এর মধ্যে দুটি গুলি তার মাথা লক্ষ করে চালানো হয়েছিল।

প্রখ্যাত কাওয়াল গুলাম ফরিদ সবরির ছেলে ছিলেন আমজাদ। সুফি ও মিস্টিক পোয়েট্রিতে তাদের পরিবারের প্রচুর অবদান রয়েছে দেশের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button