Uncategorized

পলাশবাড়ীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে জমির সীমানা বাঁধাই করাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পূর্বগোপালপুর গ্রামে মৃত গিয়াস উদ্দিনের পুত্র দুলা মিয়া গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তার ধানের জমির সীমানা বাঁধাই করাকালে একই গ্রামের পাশ্ববর্তী জমির মালিক আজাদুলগংরা তাকে মারপিট শুরু করে। ছোট ভাই হাবিজার রহমান বড় ভাইকে রক্ষা করতে গেলে উক্ত আজাদুল ইসলামের লোকজন তার উপরেও চরাও হয়ে হামলা করে। গুরুত্বর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেয়ার পথে ছোট ভাই হাবিজার রহমান মারা যায়। বড় ভাই দুলা মিয়া গুরুত্বর অসুস্থ্য অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান জানান, আবহাওয়া জনিত কারণে গতকাল লাশ ময়না তদন্তে দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, আজ বুধবার নিহতের ছেলে বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button