Uncategorized
পদ্মায় ধরা পড়লো ৩৪ কেজির বাগাড়

সংবাদদাতা :পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ। শুক্রবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের অদূরে ঢাউস আকৃতির এই মাছটি ধরা পড়ে। ভাগ্যবান ওই জেলে হলেন সাদ্দাম সরদার। পরে তিনি মাছটি পাশের আড়তে ৪১ হাজার টাকায় বিক্রি করে দেন। ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বাগাড়টি ১২০০ টাকা কেজি দরে কিনে নেন। এ সময় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি অনেক দিন হলো বড় মাছ পাই না, আজকে এ মাছটি পেয়ে ভালোই লাগছে।




