slider

পটিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা 

সেলিম চৌধুরী,পটিয়া প্রতিনিধি : ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় এক আনন্দ শোভা যাত্রা বের করা হয়েছে। বুধবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের অনুসারীরা আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মো. হাসান, ছাএলীগ নেতা মোহাম্মদ সাকিব, মো. আনিসুর রহমান, মো. রুবেল শিবলু, সুজন, বেলাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button