Uncategorized
নৌকা-ধানের শীষ নিয়ে মুখোমুখি দুই ভাই

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ নৌকা ও ধানের শীষে লড়বেন দুই ভাই।
আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। অন্যদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির।
শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এস এ জিন্নাহ কবিরের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আগে থেকেই আওয়ামী লীগের পক্ষ থেকে নাঈমুর রহমান দুর্জয়ের মনোনয়ন নিশ্চিত ছিল।
উল্লেখ্য, নাঈমুর রহমান দুর্জয় ও এস এ জিন্নাহ কবির সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। এম নাঈমুর রহমান দুর্জয় দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিলেও এস এ জিন্নাহ কবির এবারই প্রথম প্রার্থী হয়েছেন।




