উপমহাদেশশিরোনাম

নেপালে দ্বিতীয় মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হলেন পুন

নেপালে নন্দ বাহাদুর পুন দ্বিতীয় মেয়াদে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববার নির্বাচন কমিশন একথা জাানয়েছে। খবর সিনহুয়ার।
এক সরকারি বিবৃতিতে নির্বাচন কমিশনের মুখপাত্র বলেন, ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে পুন একমাত্র প্রার্থী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ পদে আর কোনো প্রার্থী এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। নেপালের বামপন্থী জোট ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে পুনের নাম প্রস্তাব করেন।
নেপাল পার্লামেন্টের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস শনিবার পর্যন্ত এ পদে তাদের কোনো প্রার্থী দিতে ব্যর্থ হয়। দিনটি ছিল ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময়।
দেশটিতে আগামী ২৩ মার্চ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button