আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নেতানিয়াহু আবারো ইসরায়েলের প্রধানমন্ত্রী

পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে জয়ী হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবারের ভোটে প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্তেজের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও নির্বাচনে নেতানিয়াহু জয়ী হয়েছেন বলে দেশটির প্রধান তিনটি টেলিভিশন চ্যানেল দাবি করেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলের এবারের নির্বাচনে ৯৭ শতাংশ ভোট পড়েছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু অন্যান্য ডানপন্থী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠনে নেতানিয়াহুই শক্তিশালী অবস্থানে রয়েছেন। দেশটির বিরোধী বেশ কয়েকটি কট্টর ডানপন্থী রাজনৈতিক দল নেতানিয়াহুকে সমর্থন দিয়ে আসছে।
এদিকে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা বিচারাধীন রয়েছে। যদিও তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। পার্লামেন্ট নেসেটের ওয়েবসাইট ও ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বলছে, নির্বাচনে ডানপন্থী লিকুদ পার্টির প্রবীণ নেতা নেতানিয়াহু ও নতুন মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির গ্যান্তেজ ৩৫টি করে আসনে জয় পেয়েছেন।
লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে মঙ্গলবার গভীর রাতে উল্লাসরত দলীয় কর্মী-সমর্থকদের মাঝে বক্তৃতা দেন নেতানিয়াহু। এ সময় ৬৯ বছর বয়সী এই নেতা বলেন, এটা বিশাল বিজয়ের একটি রাত। তবে সরকারি ফল জানার জন্য নেতাকর্মীদের অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
ইসরায়েলের এই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী শুক্রবার। যদিও বুথ ফেরত জরিপগুলো থেকে ধারণা করা হচ্ছে, ১২০ আসনের নেসেটের ৬৫টি আসনে নেতানিয়াহু নেতৃত্বাধীন দেশটির ডানপন্থী দল লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে। অন্যদিকে, মধ্য-বামপন্থী দলগুলো পাবে মোট ৫৫ আসন।
চূড়ান্ত ফলে নেতানিয়াহু যদি জয় পান, তাহলে ইসরায়েলের ৭১ বছরের ইতিহাসে তিনিই হবে সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা একমাত্র প্রধানমন্ত্রী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button