খেলা

নেইমার এমবাপে ইকার্দিদের গোল উৎসব

আগে থেকেই নিশ্চিত নকআউট পর্ব, গ্রুপ পর্বের শীর্ষস্থান। চাপমুক্ত থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে গালাতাসারাইকে একেবারে উড়িয়ে দিল পিএসজি। তাতে দ্যুতি ছড়ালেন আক্রমণভাগের খেলোয়াড় মাউরো ইকার্দি, নেইমার, এমবাপে ও এদিনসন কাভানিদের সবাই।
নিজেদের মাঠে বুধবার রাতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুরস্কের ক্লাবটিকে ৫-০ গোলে হারায় পিএসজি। তাতে অপরাজিত থেকে গ্রুপ পর্বের খেলা দাপটের সঙ্গে শেষ করল প্যারিসের ক্লাবটি। দল দুটির প্রথম দেখায়ও ১-০ গোলের জয় পেয়েছিল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
খেলার শুরুতেই আধিপত্য দেখানো পিএসজি এগিয়ে যায় ৩২তম মিনিটে। কিলিয়ান এমবাপের পাস থেকে গোলপোস্টের খুব কাছে বল পেয়ে ডান পায়ের শটে জালে বল জড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি।
তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে পাবলো সারাবিয়া। নেইমারের পাস থেকে গোলটি করেন স্প্যানিশ এই অ্যাটাকিং এই মিডফিল্ডার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপের দ্রুত গতির পাস থেকে পিএসজিকে তৃতীয় গোল এনে দেন নেইমার। ৬৩তম মিনিটে এমবাপেকে দিয়ে গোল করান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ম্যাচের ৮৪তম মিনিটে পেনাল্টি শটে অতিথিদের কফিনে শেষ পেরেক ঠুকেন কাভানি।
গ্রুপের শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬। ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে দিনের অপর ম্যাচে বেলজিয়ান ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারানো রিয়াল মাদ্রিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button