খেলা

মাত্র ৬ রানে অলআউট, লজ্জার রেকর্ড!

রুয়ান্ডার রাজধানী কিগালি সিটিতে চলছে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে লজ্জার রেকর্ড গড়েছে মালি। মাত্র ৬ রানে অলআউট হয়েছে তারা। এই ম্যাচে মালির দেওয়া ছয় রানের লক্ষ্য টপকে যেতে রুয়ান্ডা নারী দলকে মাত্র চার বল খেলতে হয়েছে।
এটি সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড। এর আগে এ বছর জানুয়ারিতে ব্যাংককে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চীন মাত্র ১৪ রানে অলআউট হয়ে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছিল। আরব আমিরাতের গড়া তিন উইকেটে ২০৩ রানের জবাবে চীন মাত্র ১০ ওভারে ১৪ রানে অলআউট হয়। ১৮৯ রানের বিশাল জয় নিয়ে আরব আমিরাত নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়েছিল।

তবে ১১৬ বল হাতে রেখে রুয়ান্ডার জয়টি এখন সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে। মালির ইনিংসটি নয় ওভার পর্যন্ত স্থায়ী ছিল। ছয় রানের মধ্যে মাত্র এক রান এসেছে ব্যাট থেকে। ওপেনিং ব্যাটার মারিয়াম সামাকে এক রান সংগ্রহ করেন। বাকিরা সবাই শূন্য রানে ফিরে গেছেন। পাঁচ রান এসেছে অতিরিক্ত থেকে।
রুয়ান্ডার হয়ে ১৯ বছর বয়সী মিডিয়াম পেসার জোসিয়ানে নাইরানকুনডিনেজা কোনো রান না দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন। আরেক মিডিয়াম পেসার মেরি ডিয়ানে ও লেগ স্পিনার মারগুয়েরিটে দুটি করে উইকেট পেয়েছেন। বিমেনিমানা তার তিন ওভারে সর্বোচ্চ দুই রান দিয়েছেন।
জবাবে রুয়ান্ডার দুই ওপেনার উয়িমবাবাজি ও নাইরানকুনডিনেজা মালির ওপেনিং বোলার ইয়োমা সানগারের প্রথম ওভারেই জয় তুলে নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button