খেলা

বিধ্বংসী আমির, ফাইনালে খুলনা

অনেকটা সময় লড়াই করলেন শোয়েব মালিক (৮০)। তাতেও শেষ রক্ষা হয়নি। রাজশাহীকে ২৭ রানে হারিয়ে ঠিকই বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে উঠেছে খুলনা।
সোমবার (১৩ জানুয়ারি) মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় শেষ বলে ১৩১ রানে গুটিয়ে যায় রাজশাহী।
খুলনাকে ফাইনালে নেওয়ার পথে নায়ক আমির। এ দিন বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট।
বিপিএলে এই প্রথম ৬ উইকেট পেল কোনো বোলার। ২০১২ সালে প্রথম আসরে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মোহাম্মদ সামির ৬ রানে ৫ উইকেট ছিল আগের সেরা।
এর আগে ব্যাটিং পেয়ে ৩ উইকেটে ১৫৮ রান করে খুলনা টাইগার্স। দলকে লড়াইয়ের পূঁজি পাইয়ে দিয়ে শান্ত খেলেছেন ৫৭ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস।
শেষ দিকে খুলনার দলনেতা মুশফিক আহত হয়ে মাঠ ছাড়ার আগে ১৬ বলে ২১ আর নাজিবুল্লাহ জাদরানের ৫ বলে ১২ রানে খুলনা তাদের লড়াইয়ের পুঁজি পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button