খেলা

নেইমারের জন্য বিলাসবহুল রিসোর্ট

ব্রাজিলীয় সুপারস্টার নেইমারের পায়ের অস্ত্রপচার হয়েছে শনিবার। একদিন পর ছেড়ে দেয়া হয়েছে তাকে। এখন বিশ্রামের পালা। এই সময়টা রিও ডি জেনিরোর বিলাসবহুল রিসোর্ট মানগারাতিবায় কাটাবেন নেইমার।
এই রির্সোটে আছে পিএসজি তারকার সুস্থ হয়ে উঠার সব ধরণের সারঞ্জাম। রিসোর্টে জিম ছাড়াও আছে প্রতিদিন ৩০ কেজি বরফ তৈরির একটি স্বয়ংক্রিয় যন্ত্র।
এছাড়া সেখানে হেলিপ্যাড থেকে শুরু করে টেনিস কোর্ট, ফুটবল অনুশীলনের মাঠ, এমনকি একটি জাহাজ ভেড়ানোর জেটিও আছে।
কবে নাগাদ নেইমার মাঠে ফিরতে পারবেন, এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। তবে অস্ত্রোপচারের পর চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়ে ছিলেন, পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে তিন মাস সময় লাগতে পারে নেইমারের। একজন খেলোয়াড়ের সুস্থ হয়ে ওঠা নির্ভর করে তার শারীরিক সক্ষমতার ওপর। ছয় সপ্তাহের মধ্যে নেইমারের ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button