নিয়ামতপুরে শিশুদের নিয়ে আশ্রয় এনসিওর চিত্রাংকন খেলাধুলা ও পুরষ্কার বিতরণ
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বেসরকারী সংস্থা আশ্রয় এনসিওর খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলার দামপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাধুলা চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দামপুরা আশ্রয় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও আশ্রয় এনসিওর এডুকেশন অর্গানাইজার সন্ধ্যা রায়ের সঞ্চালনায় পুরষ্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশ্রয় এনসিওর উপজেলা ম্যানেজার মোঃ জিয়াউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দামপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব মোল্লাহ, আশ্রয় এনসিওর এডুকেশন অর্গানাইজার অনন্যা রানী দাস, শিক্ষক মোরশেদা খাতুন, রেজিনা খাতুন, শিরীন আক্তার প্রমুখ। খেলাধুলা ও চিত্রাংকন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, দামপুরা, কোঠাডাঙ্গা ও আক্কেলপুর আশ্রয় এনসিওর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা খেলাধুলা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়।




