রাজনীতিশিরোনাম

নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি নাটক করেছে : কাদের

নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি নাটক করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। নির্বাচনে অংশগ্রহণের নামে বিএনপি তামাশার নাটক করেছে।
রোববার রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়।
ওবায়দুল কাদের বলেন, কারবালার প্রান্তরের চেয়েও ভয়াবহ ছিল ১৫ আগস্টের হত্যাকাণ্ড। খুনিরা শেখ রাসেলকেও ছাড়েনি।
এর আগে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় কবরস্থান প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button