slider

নিরাপদ খাদ্য উৎপানে জৈব বালাই নাশক প্রশিক্ষণ

নাসির উদ্দিন, আজিমনগর প্রতিনিধি : বুধবার সকাল ১১টায় মানিকগঞ্জ হরিরামপুর চরাঞ্চলে আজিমনগন ইউনিয়নে শিকারপুর (ষাটঘর) গ্রামে কৃষক পর্যায়ে জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।

উক্ত প্রশিক্ষন কর্মশালায় ২৫ জন কৃষক অংশগ্রহন করেন। বেসরকারী গবেষণা ধর্মী প্রতিষ্টান বারসিক প্রশিক্ষনটি আয়োজনে সহযোগিতা করেন। রাসায়নিক কীটনাশক ব্যবহার কমানো এবং নিরাপদ খাদ্য গ্রহন ও উৎপাদন করা। স্বাস্থ্য ঝুঁকি কমানোসহ কৃষকরা যাতে কম খরচে স্বল্প ব্যয়ে ফসল উৎপাদন এবং গ্রহন করতে পারে । প্রশিক্ষনের মাধ্যমে ফসলের উপকারি পোকা এবং ক্ষতিকর পোকা চিহ্নিত করন করা। মাটির স্বাস্থ্য রক্ষা, মাটির গুনাগুন, জীব অনুজীব প্রাণী রক্ষার বিষয়ে কৃষকরা উদ্ধোদ্ধ হয়। প্রশিক্ষনে অংশগ্রহকারী কৃষক রত্না আক্তার বলেন, প্রতিনিয়ত আমরা সার বিষ দেওয়া খাবার খাচ্ছি। যা আমাদের শরীর ও স্বাস্থ্যর ঝুঁকি । নিরাপদ খাদ্য তৈরিতে জৈব বালাই ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button