আইন আদালতশিরোনাম

নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের সকল গেট বন্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। এসময় তারা বিক্ষোভে ফেটে পড়েন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এ জন্য নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টে প্রবেশের সব গেট বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ করে অবস্থান নেন বিএনপির অসংখ্য নেতাকর্মী। বিএনপি নেতাকর্মীদের কারণে এসময় সুপ্রিম কোর্টের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে অচলাবস্থা বিরাজ করছে।
মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল চলাকালে দুপুর ২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এদিকে বিএনপি কর্মীদের এ হঠাৎ অবস্থানে দলটির কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button