
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতনের বর্ষপূতিতে উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল শোক ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তিন মাথার মোড় হতে বাবু বাজার হয়ে কেন্দ্রীয় ঈদ গাহ এর পর তিনমাথায় এসে শেষ হয়। হাজার হাজার নেতা-কর্মীদের অংশ গ্রহনের এই বিশাল মিছিলে নেতৃত্বে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
মোস্তাফিজুর রহমান।
মিছিল শেষে তিনমাথার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইছাহাক আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
মিছিলও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, আলহাজ¦ আরিফ কাওসার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, কার্যকারী সদস্য সামাদ সোনার প্রমূখ।




