আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নিজের গড়া দল থেকে বহিষ্কার মাহাথির

নিজের গড়া রাজনৈতিক দল থেকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে বহিষ্কার করা হয়েছে বলে আলজাজিরা জানিয়েছে।
বৃহস্পতিবার ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার এক বিবৃতিতে বলা হয়, মাহাথিরের সদস্যপদ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।
১৮ মে দেশটির পার্লামেন্টের অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে বসায় তাকে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার দেশটির বর্তমান ক্ষমতাসীন দল। যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
দলটি জানায়, গত সপ্তাহে সংসদে অধিবেশনকালীন বিরোধী দলের আসনে বসেন মাহাথির। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পদে মুহিউদ্দিনের নেতৃত্বকে প্রত্যাখ্যান করায় স্বাভাবিকভাবেই তার সদস্যপদ বাতিল হয়।
৯৫ বছর বয়সী মাহাথির এক সময় ইউনাইটেড ইনডিজিনাস পার্টি অব মালয়েশিয়ার সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।
ক্ষমতা ভাগাভাগি নিয়ে জোট ভেঙে গেলে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহাথির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button