প্রবাসবিনোদন

নিউইয়র্কে দিলরুবা খানের একক সঙ্গীত সন্ধ্যা

‘পাগল মন’খ্যাত বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী দিলরুবা খানের একক সঙ্গীতসন্ধ্যা বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দিলরুবা খান মৌলিক গানসহ কমপক্ষে ২০টি গান পরিবেশন করেন। প্রিয় এই শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো দারুণ উভোগ করেন হলভর্তি দর্শকেরা।
অনুষ্ঠানের শুরুতে মেয়ে শিমুল খানকে নিয়ে গান পরিবেশন করেন দিলরুবা খান। এরপর তিনি একে একে নিজের পছন্দের গানগুলো পরিবেশন করে দর্শকদের মুগ্ধ তরে রাখেন। পরে দর্শকদের অনুরোধের গানগুলো গেয়ে শোনান। অনুষ্ঠানে দিলরুবা গান আঞ্চলিক, পল্লীগীতি, গজলসহ হিন্দি গানও পরিবেশন করেন।
অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীতে ছিলেন তবলায় তপন মোদক, কি-বোর্ডে পার্থ এবং অক্টোপ্যাডে রাকেশ। অনুষ্ঠানে শব্দ ব্যবস্থাপনা ছিল চমৎকার এবং এর দায়িত্বে ছিলেন থ্রি এম স্টুডিও’র কর্ণধার জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর শাহীন।
শিল্পীর সুমধুর কণ্ঠে গান শুনে দর্শকদের বলতে শোনা যায়, দিলরুবা খান একজনই। তিনি আগের মতই আছেন। তার সুরেলা কণ্ঠ সত্যিই মধুর। অনেক দিন পর একটা ভাল সন্ধ্যা উপহার দিলেন তিনি।
অনুষ্ঠানটির আয়োজন করেছিল এনওয়াই ইন্সুরেন্সের কর্ণধার লায়ন মো. শাহনেওয়াজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক বেলাল আহমেদ। উপন্থাপনায় ছিলেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল। এ অনুষ্ঠানে শিল্পীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে দর্শকসারিতে একটি গন্ধমের লাগিয়াখ্যাত সঙ্গীতশিল্পী জানে আলম, জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন, শাহরিন সুলতানা, তানভীর শাহীন, রানো নেওয়াজসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ছিলেন বিশিষ্ট আইনজীবী ও কমিউনিটির লিডার মোহাম্মদ এন. মজুমদার, তার সহধর্মিনী রেক্সোনা মজুমদার, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, জার্মান প্রবাসী লেখক ও সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি, সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌস, রিয়েলটর জন ফাহিম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button