sliderস্থানিয়

নারীরা গ্র্যাজুয়েট পর্যন্ত পড়বে বিনা খরচে- মানিকগঞ্জে বিমান মন্ত্রী রিতা

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি :এবার বাজেটে নারীদের গ্র্যাজোয়েট পর্যন্ত বিনা মূল্যে পড়ার প্রস্তাব করা হয়েছে এবং তা প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবাহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি শুক্রবার দুপুর ১২ টার দিকে জেলার সাটুরিয়া উপজেলা হলরুমে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা আরো বলেন, এবার বাজেট দেশের সবচেয়ে বড় আয়তনের বাজেট। যেখানে এই শিক্ষা খাতেই ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

আজকে তোমরা যে প্রজেক্ট দেখিয়েছে। তা বাস্তবে রুপ দাও। এতে আমি তোমাদের পাশে থাকব। আর তোমরা এ সাটুরিয়া থেকে জাতীয় ভাবে অংশগ্রহণ করে ভাল করে প্রধান মন্ত্রীর নিকট থেকে পুরুস্কার পাও।

পরে তিনি শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক গ্রুপদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button