slider

নানিয়ারচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেহেদী ইমাম, নানিয়ারচর প্রতিনিধি : ২০২১-২০২২ অর্থবছরে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে নানিয়ারচর কৃষি বিভাগ।
সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে উপজেলার ৪টি ইউনিয়নের সুবিধাভোগী ৫০০জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ ও সার বিতরণ করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান।
কৃষি বিভাগ জানায়, উপজেলার ৪টি ইউনিয়ন হতে তালিকাভুক্ত এসব কৃষককে ৫০০বিঘা জমির বিপরীতে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতি কৃষক কে ৫কেজি উচ্চ ফলনশীল ধানের বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০কেজি হারে এমওপি সার বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যের মাঝে কৃষি বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, উপ-সহকারী শতদল চাকমা, রিটন চাকমা ও দিপায়ন চাকমাসহ সুবিধাভোগীরা উউপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button