slider
নাটোর জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

নাটোর প্রতিনিধি : নাটোরে রোববার দুপুরে জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ এর কাছে দরিদ্র শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর করেছে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা। আশার নিজস্ব অর্থায়নে দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণের জন্য এসব কম্বল হস্তান্তর করা হয়। এছাড়া ও সামাজিক কাজের অংশ হিসেবে চলতি অর্থ বছরে সদস্যদের মাঝে চিকিৎসা অনুদান হিসাবে ২১৫ জনকে ৪ লক্ষ ৯৫ হাজার টাকা অনুদান দেয়া হয়। কম্বল হস্তান্তর করার সময় আশা’র রাজশাহীর সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ আশরাফ ফারুক, আশার জেলা ব্যবস্থাপক মজিবুর রহমান, নাটোর সদর ১ ও ২ ব্রাঞ্চের ম্যানেজার যথাক্রমে মাহবুবুর রহমান ও মাসুদ রানা ছাড়া ও জেলার সকল আর এম, এসই সহ অন্যান্য কর্মীগণ সময় উপস্থিত ছিলেন।এ ধরণের উদ্যোগকে জেলা প্রশাসক স্বাগত জানান এবং আশা’র এ ধরনের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন।




