slider

নাটোরে নিরাপদ খাদ্যের অপরিহার্যতা নিয়ে সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নিরাপদ খাদ্যের অপরিহার্যতা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) সকাল দশটায় নাটোর সার্কিট হাউজের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ পরিচালক (গবেষণা ও উন্নয়ন) বি এম মশিউর রহমান। জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্ব এতে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন ডাঃ মুহামামদ মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।

এসময় আরোও বক্তব্য দেন,নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এসএম কামাল হোসেন যুগ্ন সম্পাদক সুফি সান্টু, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি রফিক আহমদ বাবন, ক্যাবের সভাপতি শামিমা লাইজু নীলা,সিনিয়র সাংবাদিক রনেন রায় প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, এখন চাই নিরাপদ খাদ্য। মেধাবী জাতি গঠন তথা টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই। প্রত্যাশিত ব্যবহার ও উপযোগিতা অনুযায়ী মানুষের জন্য ক্ষতিকর নয়, বিপত্তিমুক্ত খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে। এই লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবহন, কৃষি এবং বাণিজ্য-এই পাঁচটি ক্ষেত্রের সমন্বিত একশান প্লান তৈরী করা হচ্ছে। পর্যবেক্ষণ, পরিদর্শন, শ্রেণীবিন্যাস এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button