Uncategorized

নাটোরে ছাত্রলীগ নেতা জিতুর আয়োজনে মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি : নাটোর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন শাহরিয়ার জিতুর আয়োজনে শুক্রবার বিকেলে শহরের বলারীপাড়া এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শওকতুজ্জামান সৈকত । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মামুনুর রশীদ, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহানুর রহমান সোহান । এ সময় বক্তরা বলেন ,সকল এলাকায় নেতা কর্মীদের নিয়ে এরুপ মত বিনিময় সভায় মিলিত হতে হবে ।।বক্তারা আয়োজক ছাত্রলীগ নেতা স্বপন শাহরিয়ার জিতুকে ধন্যবাদ জানান। নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এমপি’র নির্দেশনায় ও নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম অনুপ্রেরনায় ছাত্রলীগ সু সংগঠিত অবস্থায় সামনের দিকে আরো এগিয়ে যাবে প্রত্যাশা ছাত্রলীগ নেতা কর্মীদের

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button