আমি চিনি গো চিনি তোমারে … ওগো বিদেশিনী

বাংলা টেলিভিশনে সিরিয়ালটি আত্মপ্রকাশের আগেই তা নিয়ে হইচই পরেছে সর্বত্র৷ ধারাবাহিকের নাম ‘মেমবউ’। তবে তার আগেই ফেসবুক আর টুইটারে সিরিয়ালের প্রোমো নিয়ে চলছে নানা আলোচনা। তৈরি হচ্ছে নানান হাস্যরস৷ কেউ বলছেন, এই সিরিয়াল সব কমেডি শো-কে হার মানাবে। আবার কারও দাবি, আর যা-ই হোক, এই মেমকে কোনওভাবেই বিদেশিনি বলে মনে হচ্ছে না! সবচেয়ে বেশি চর্চা হচ্ছে মেম বউয়ের নকল চুল বা উইগ নিয়ে।
মেমবউ- এর চরিত্রে অভিনয় করবছেন বিনীতা চট্টোপাধ্যায়। কলকাতার লোরেটো কলেজ থেকে জার্নালিজম পাশ করে টেলিভিশন অ্যাঙ্কর হিসেবে শুরু হয় কেরিয়ার। এরপর পারি দেন মুম্বই। সেখানে প্রথমেই স্টার প্লাসের একটি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ আসে। ‘এক হাজারো মে মেরি বহনা হ্যায়’-তে ‘ঋতু’র ভূমিকায় অভিনয় করেন তিনি। সেখানে আবার একজন পাঞ্জাবি মেয়ে হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া এমটিভি ‘স্প্লিটসভিল’-ও হোস্ট করেছেন বিনীতা। অভিনয়ের পাশাপাশি গানও করতে পারেন এই ‘মেমবউ’।
“হাই আই অ্যাম ক্যারল”- কে ইনি তা আর বুঝিয়ে বলার প্রয়োজন আছে কি? হয়তো না। ব্লন্ড চুল, আর আধো আধো বাংলা বলা বিদেশিনিকে এখন চেনেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন।সিরিয়ালের প্রোমোতে এভাবে নিজের পরিচয় দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তাঁর কথা বলার ভঙ্গি। আর সেই সুবাদে সিরিয়াল শুরুর আগেই যেন সুপারহিট ক্যারল। বিনীতার বিপরীতে সিরিয়ালে দেখা যাবে সৌরভ চক্রবর্তীকে।
১৯ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় প্রতিদিন বিকেল পাঁচটায় দেখা যাবে এই ধারাবাহিকটি। মেমবউ ওরফে বিনীতার অভিনয় দছিক কতটা জনপ্রিয় হবে তা অপেক্ষায় রয়েছেন সিরিয়াল প্রেমিরা৷




