Uncategorized

নাটোরে ইউনিয়ন যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং ছাতনী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক, নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ, নাটোর জেলা বিএনপি’র অন্যতম সদস্য শহিদুল ইসলাম বাচ্চু,সম্মেলনে আরো বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা বিএনপি’র আহব্বায়ক রফিকুল ইসলাম, নাটোর সদর থানা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিঠু,যুবনেতা রুবেল সরকার,ছাতনী ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ছাতনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু সহ আরো অনেকে।
উক্ত সম্মেলনে সবার সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে মোস্তফা পাটোয়ারী, সাধারণ সম্পাদক হিসেবে খাইরুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহিনুর রহমান শাহিন এর নাম ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button