slider

নাটোরে আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক তহিদুর রহমান লিটন (৪৫)ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১এপ্রিল) রাত সাড়ে ৯ টায় শহরের হাফরাস্তা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । আহত লিটনকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
প্রত্যক্ষদর্শী ও আঃলীগ নেতা লিটনের স্ত্রী নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন আখতার জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টায় মেয়ের জন্য পটোটো চিপস কিনতে তিনি বাসা থেকে বের হয়ে শহরের হাফরাস্তা মোড়ে যায় । এ সময় নিজদলের ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিত ও অতর্কিতভাবে আওয়ামীলীগ নেতা লিটনের উপর চড়াও হয়ে তাকে লোহার রড-লাঠিশোঠা দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে । এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে তাকে রামেক হাসপাতালে পাঠায়। কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি । আঃলীগ নেতা তহিদুর রহমান লিটন নাটোর ২ (সদর-নলডডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী বলে পরিচিত ।
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহম্মেদ মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।তদন্ত করে আমরা ব্যবস্থা নিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button