
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় নতুন বিসিএসের মাধ্যমে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সূত্র।
সোমবার (২৭ জুলাই) বিশেষ সভায় নিয়োগবিধি ঠিক করেছে পিএসসি। এই বিধি তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাচ্ছে।
সংশ্লিষ্ঠ সূত্র জানায়, এই দুই হাজার চিকিৎসক নিয়োগ কোনো নন-ক্যাডার তালিকা থেকে দেয়া হবে না। সম্পূর্ণ নতুন বিসিএসে এই নিয়োগ দিতে চায় সরকার। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চাহিদাপত্র এসেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)।
জানা গেছে, ৩৮ ও ৩৯তম বিসিএসের নন-ক্যাডার তালিকা থেকে মেধার ভিত্তিতে দুই হাজার চিকিৎসক নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছিল। কেননা তারা পরীক্ষিত। সবকিছুতে পাস করেছেন। পদ না থাকায় নিয়োগ দেয়া যায়নি।
পূর্বপশ্চিম




