নওগাঁ জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : নওগাঁ জেলা বিএনপির আহবায়ক হাফিজার রহমান মাস্টার বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সরকারের সীমাহীন জুলুম নিপীড়ন সত্ত্বেও বিএনপি স্বমহিমায় গৌরবোজ্জলভাবে টিকে আছে। বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসার স্থান নেই।
শক্তিশালী তৃনমূল ছাড়া দলকে সুসংগঠিত করা সম্ভব নয়। তাই সময়ের অপরিহার্য দাবীর প্রেক্ষিতে ত্যাগী ও সক্রিয়দের সমন্বয়ে শক্তিশালী তৃনমূল বিএনপি গঠনের কাজ চলছে। নওগাঁর প্রতিটি শাখায় দলকে সুসংগঠিত করতে আমাদের সর্বাত্মক আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন গড়ে তুলতে শহীদ জিয়ার সৈনিকদের মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-নওগাঁ জেলা বিএনপি’র উদ্যোগে, ২৪ অক্টোবর শনিবার দুপুরে কেডির মোড় দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
নওগাঁ বিএনপির আহবায়ক হাফিজার রহমান মাস্টার সভাপতিত্বে ও আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ সঞ্চলনা পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন- যুগ্ম আহ্বায়ক এ্যাড.রফিক,জেলা আহবায়ক কমিটির সদস্য পৌর মেয়র নজমুল হক সনি,জাহিদুল ইসলাম ধলু,আবুবক্কর সিদ্দিক নান্নু,ডাঃ সালেক চৌধুরী,শেখ রেজাউল ইসলাম রেজু,মোস্তাফিজুর রহমান,মাহাবুবুর রহমান চৌধুরী,দেওয়ান মোখায়রুল ইসলাম তারা,শহিদুল ইসলাম টুকু,হাসান ইমাম তমাল,আমিনূল ইসলাম বেলাল,মামুনুর রহমান রিপন,শেখ শুকুর,আমিনূল রহমান বিন্টু,শফিউল আজম ভিপি রানা,মনজিৎ কুমার সরকার,ডাঃ ইকরামুল বারী টিটু,আমিনূল হক বেলাল,রবিউল আলম বুলেট।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য ফারুকুজ্জামান ফারুক নাজিবুল্লাহ্ চৌধুরী,শেখ মিজানুর রহমান,নূরুল ইসলাম,সিমা চৌধুরী,শফিকুল ইসলাম বেলাল,শ,ম,আল কাফী তুহিন,শেখ মিজানুর রহমান মিজান,আবুল আওয়াল,ফরিদুজ্জমান ফরিদ,জহুরুল হক ভিপি খোকন,নূরুল ইসলাম প্রমূখ




