Uncategorized

বাঘাইছড়িতে কর্মসংস্থানের লক্ষে ২২ ভিক্ষুকের মাঝে নগদ অর্থ ও সহায়ক সামগ্রী বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে পুর্নবাসিত ২২ জন বিক্ষোকের মাঝে কর্মস্থানের লক্ষে নগদ অর্থ ও বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরন করেছে উপজেলা প্রশাসন। ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার বিভিন্ন এলাকার ২২ জন বিক্ষোকের মাঝে এসব নগদ অর্থ ও সহায়ক সামগ্রী তুলেদেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা। এসময় নারী – পুরুষ ২২ বিক্ষোকের মাঝে ৫ হাজার টাকা করে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ও ২০ কেজি চাউল, পাঁচ কেজি চিড়া, একটি ওজন মাপার যন্ত্র, একটি কম্বল, একটি ছাতা, একটি কলসি, একটি চেয়ার, এবং এক বস্ক বিস্কুট বিতরন করা হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপকার ভোগী পাহাড়ি ও বাঙ্গালী ২২ বিক্ষোক উপস্থিত ছিলেন। উদ্ধিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ তোফায়েল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান সরকার একটি জনবান্ধন সরকার তাই সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের জীবন মান উন্নয়নের লক্ষে নানা পদক্ষেপ গ্রহন করেছে চলমান কর্মসূচী তারই একটি অংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button