ধামরাইয়ে তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের ধানতারা বাজারে একটি তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বুধবার সকাল ৯টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ÿয়ÿতি হয়েছে বলে কারখানার মালিক বদরুল আলম বদু জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারে বদরুল আলম বদুর মালিকানাধীন তুলা তৈরির কারখানায় প্রতিদিনের মতো বুধবারও শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ তুলার মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় কারখানার সকল শ্রমিক দৌড়ে বের হয়ে যায়। পরে খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ হতাহত হয়নি।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা জানান, তুলা তৈরির কারখানার মেশিনে ঘর্ষণের ফলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কারখানা মালিক বদরুল আলম বদু জানিয়েছেন, অগ্নিকান্ডে তার তুলা, মেশিনারীজসহ প্রায় ১৫ লাখ টাকার ÿতি হয়েছে।



