Uncategorized

ধামরাইয়ে এসএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাশেদুল ইসলাম টিটু (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছিল। টিটু এ বছর এসএসসি পরীক্ষায় পদার্থ বিষয়ে ফেল করায় গতকাল বৃহস্পতিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই একেএম সাইদুজ্জামান। নিহত টিটু ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রাশেদুল জানতে পারে সে ফেল করেছে। এতে রাশেদুল নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর আগে তার মা কিস্তি দিতে অন্য এক বাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে তিনি ঘরের ভেতর টিটুর লাশ দেখতে পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button