Uncategorized

সিংগাইরে রাতের খাবার খেয়ে অচেতন হওয়া পরিবারের এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,সিংগাইর(মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়ে¯Íা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ মোজাম্মেল হোসেন খানেরপরিবারের রাতের খাবার খেয়ে অচেতন হওয়া ৮ সদস্যের মধ্যে এক নারীর মুত্যৃ হয়েছে। ওই নারীর নাম সেলিনা খাতুন (৫৫)। সে চেয়ারম্যানের ছোট বোন এবং একই ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত সামসুল মৃধার স্ত্রী ও ৩ সন্তানের জননী ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে সেলিনা খাতুন ঢাকাস্থ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে তার পরিবার নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাবার বাড়িতে যান। ওই দিনই পরিবারের অন্য ৭ সদস্যের সাথে রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েন । পরের দিন পরিবারের অন্য ৬ সদস্য সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হলেও সেলিনা খাতুন ও তার বাবা কাজী মকবুল হোসেনকে ঢাকায় রেফার্ড করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাজী মকবুল হোসেন শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক ।
এদিকে, অচেতন হওয়া পরিবারটির খাবারের সাথে চেতনানাশক ওষুধ মেশানো হয়ে থাকতে পারে বলে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোলøাহ প্রাথমিক ধারণা থেকে এ তথ্য জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা কিংবা জড়িত কেউ গ্রেফতার হয়নি। পরিবারে বইছে শোকের মাতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button