slider

ধামরাইয়ে ইটভাটা মালিক সমিতির মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং কয়লা সংকট সমাধানের দাবিতে মানববন্ধন করেছে ইটভাটা মালিক সমিতি। গতকাল রোববার বিকেলে ঢাক-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় চেয়ারম্যান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে ইটভাটার মালিকসহ ভাটার কয়েক হাজার শ্রমিক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইলসাম, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ইটভাটা মালিক নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন, কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান।
মানববন্ধন চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বক্তারা বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে ও ধারদেনা করে প্রতিটি ইটভাটায় ৫-৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রতিটি ভাটায় দুই থেকে তিন শত শ্রমিক কাজ করে। এখন এসব ভাটা বন্ধ করে দিলে মালিকদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। এছাড়া কয়লার সংকট দ্রুত সমাধানেরও দাবি জানানো হয়।
এরআগে সকালে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button