slider

কৃষ্ণচূড়া বসন্তের শোভা বর্ধন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় অবদান রাখে

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ : ”রাধা কৃষ্ণের বাঁশি বাজে,কৃষ্ণচূড়ার মগডালে” মানিকগঞ্জ অঞ্চলের ঘিওরে একদল তরুণ সম্মিলিতভাবে আলোর পথ শিশু শিক্ষা ও স্বেচ্ছাসেবী সংগঠন ও ঘিওর উপজেলা যুব স্বাস্থ্য ফোরামের যৌথ উদ্যোগে ও বেসরকারি সংগঠন বারসিকের সহযোগিতায় সপ্তাহ ব্যাপি সরকারি ০৩ টি আশ্রয়ণ প্রকল্পে কৃষ্ণচূড়া গাছ রোপণ ও জলবায়ু পরিবর্তন ঝুকিঁ মোকাবেলায় বসত ভিটায় লেবু গাছ বোপন কর্মসূচি ঘোষনা করেন। প্রতিটি কর্মসূচিতে প্রবীণ ব্যক্তি, বারসিক কর্মকর্তাবৃন্দ, কৃষক ও আশ্রয়ণ প্রকল্পের জনগন অংশগ্রহন করবে।
আজ উদ্ভোধনী দিনে ০৩টি অশ্রয়ণ প্রকল্প (মাইলাগী, জোকা, নালী) এর মধ্যে ঘিওর সদর ইউনিয়নের মাইলাগী আশ্রয়ণ প্রকল্পতে বিকাল ৫,০০ ঘটিকার সময় কৃষ্ণচূড়া গাছ ও বসত ভিটায় ফলজ গাছ রোপনের কর্মসূচীর উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে আশ্রয়ন প্রকল্পের নারী নেত্রী সীমা সরকার এর সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্ভোধন ও বক্তৃতা করেন ঘিওর উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব কাজী মাহেলা, অধ্যাপক মনোয়ার হোসেন,বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়,বারসিক কর্মকর্তা সুবির কুমার সরকার, মো.রাব্বি মিয়া।
প্রধান অতিথি জনাব হামিদুর রহমান বলেন- ভবিষ্যতে এই আশ্রয়ণ প্রকল্পে স্কুল,শিশুদের খেলার মাঠ, মসজিদ, মন্দির হবে। উক্ত আলোচনায় ঘিওর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান কাজী মাহেলা বলেন কৃষ্ণচ‚ড়া গাছ বড় হলে আশ্রয়ন প্রকল্পের সৌন্দর্য বৃদ্ধি পাবে ও ফলজ গাছ পরিবারের খাদ্যর চাহিদা পুরন করতে সহায়তা করবে। আশ্রয়ণের সদস্যদের উদ্দেশ্য আরো বলেন-হাঁস-মুরগী, কবুতর, ছাগল পালন করতে হবে। তিনি বলেন কৃষ্ণচূড়ায় বসন্তের শোভা বর্ধন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় অবদান রাখে।
বক্তারা আরো বলেন-ক্ষুদ্র ও প্রান্তিক গ্রামীণ জনগণের খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় কোভিডকালীন সংকট নিরসনে গৃহীত একটি বারসিক উদ্যোগ। এখানে মানুষসহ চারপাশের জীবজগত এবং পরিবেশের খাদ্য-পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষাকে সামগ্রিকভাবে বিবেচনা করা হয়েছে। পারিবারিক যৌথ কৃষির ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ‘প্রতি ইঞ্চি জায়গাকে ব্যবহারের আহবানকে’ অগ্রাধিকার দিয়ে গ্রামীণ পরিবারসমূহের প্রতি ইঞ্চি জায়গাকে নানামুখী ব্যবহারের ভেতর দিয়ে প্রত্যেক পরিবারকে সবজি ও ফলজ গাছ রোপণের উদ্যোগ গ্রহন করতে উৎসাহিত করেন। জলবায়ু পরিবর্তন আজ সারা বিশ্বের আলোচ্য বিষয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা দুনিয়া আজ মহা সংকটে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে জীবন-জীবিকা, প্রাণবৈচিত্র্য আজ বিপন্ন। জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয়ের কারণে মানুষসহ সকল প্রাণীর রোগবালাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রাণবৈচিত্র্য ও দিন দিন হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে এ পরিবর্তন মোকাবেলায় ঘিওর উপজেলার আলোর পথ সংগঠন , তারুণ্য, ঘিওর উপজেলা যুব স্বাস্থ্য ফোরামের সদস্য মিলে বৃক্ষ রোপণ, বৈচিত্র্যময় বৃক্ষের চারা বিতরণসহ বিভিন্ন ধরণের কর্মসূচীর উদ্যোগ বাস্তবায়ন করছে।
‘প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচবো, আসুন আমরা প্রকৃতি প্রেমী মানুষ’র মতো করে প্রকৃতিকে বাঁচাই, আমরাও বাঁচি।’এই প্রত্যয় দিয়ে আলোর পথ সংগঠন ও ঘিওর উপজেলা যুব স্বাস্থ্য ফোরামের সদস্যরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button