sliderস্থানিয়

নিষিদ্ধ পলিথিন বন্ধে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

মো: শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর ব্যবহার বন্ধে ব্যবসায়ী ও ভোক্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, বিভিন্ন দোকান মালিক, ব্যবসায়ী, মাছ বিক্রেতা, বাজারসংশ্লিষ্ট ব্যক্তি, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ক্ষতিকর প্রভাব, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে জনগণকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, পলিথিন ব্যবহারের কারণে জলাবদ্ধতা সৃষ্টি, মাটি ও পানি দূষণসহ পরিবেশের নানা ধরনের ক্ষতি হচ্ছে। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলার মাধ্যমেও এর ব্যবহার বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ব্যবসায়ী ও ভোক্তা—উভয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button