sliderস্থানিয়

সাজেক পর্যটন এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের দুর্গম পর্যটন এলাকায় স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাঘাইহাট সেনা জোন।

বৃহস্পতিবার (১৮ জুন) বাঘাইহাট জোনের উদ্যোগে সাজেক ভ্যালীর কমিউনিটি ক্লিনিকে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে সাজেক ভ্যালী, কংলাকপাড়া, রুইলুইপাড়া, হাউজপাড়াসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ১০৫ জন হতদরিদ্র, দুস্থ পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব পারভেজ (আরএমও)। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে আসছে। এর আগে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকা এবং এম এ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণেও এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় সাজেক ভ্যালীর কমিউনিটি ক্লিনিকে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। স্থানীয় জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাঘাইহাট জোন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button