শিরোনাম

ধাপেরহাটে বন্যার পানিতে ভেঙ্গে গেছে ব্রীজ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপের হাট ইউনিয়নের নিম্নাঞ্চল উজান থেকে নেমে আসা বন্যার পানিতে ডুবে গেছে। করোতোয়ার পানি নলেয়া নদী হয়ে হাতির ছালা বিলে এসে লালমাটির ঘাট ব্রীজের নীচ দিয়ে প্রবেশ করছে নিজপাড়া মৌজার চকের পাতার এবং গবরার বিলে পানির প্রবল স্রোতে নিজপাড়ার এ ব্রীজটি ভেংগে গেছে,ডুবে গেছে শত শত বিঘা কৃষকের স্বপ্ন আমন ধানের জমি, অপর দিকে আখিরা নদীর পানি বিপদ সীমা পেরিয়ে ধাপের হাট মহাসড়কের গোসাইজানী ব্রীজের নীচ দিয়ে খাট মারা বিলে প্রবেশ করছে ধানের গাছ পানির নীচে কৃষকের হাহাকার,মাছ চাষীদের লক্ষ লক্ষ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে,বেশ কিছু মাটির ঘরবাড়ী ধসে পরেছে,কৃষকের এমন ক্ষতির বিষয় নিয়ে কথা হয় স্হানীয় কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সাথে তিনি বলেন, আমাদের স্হানীয় সংসদ সদস্য ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক উম্মে কুলছুম স্মৃতি কে বিষয়টি অবগত করেছি খুব দ্রুত ক্ষতিগ্রস্ত ব্রীজ মেরামত সহ ক্ষতিগ্রস্ত মানুষের ঘর, নষ্ট হওয়া ফসলের ক্ষতি পুষিয়ে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button