sliderস্থানিয়

দৌলতপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে সচেতনতা মুলক সভা

আব্দুল আল মামুন,দৌলতপুর:‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়, অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে’। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার ।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চরমাস্তুল উচ্চ বিদ্যালয়ের হলরুমে (৬ আগস্ট) বৃহস্পতিবার বিকালে মাদকের বিরুদ্ধে এক সচেতনতা মুলক আলোচনা সভায় তিনি বলেন, মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। সকল সামাজিক অপরাধের নিয়ামক হিসাবে কাজ করে মাদক। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মো. লোকমান হোসেন বলেন- মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। পাশাপাশি পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে মাদকের কারণে। তাই মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এ সময় এলাকার সকল জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ছেলেমেয়েদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার অনুরোধ করেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন-দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী,চক মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিদুর রহমান সহ শিক্ষক মজিবুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button