Uncategorized

দোহারে আরো ২৩ জন করোনা আক্রান্ত

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫২ জনে। বুধবার রাত ৯টার দিকে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৪ জুন পাঠানো ৪০ জনের নমুনা থেকে ১৩ জন ও ৬ জুন পাঠানো ৪১ জনের নমুনা থেকে ১০ জনের করোনা পজিটিভ এসেছে। মোট আক্রান্তদের মধ্যে অধিকাংশের বাড়ি উপজেলার জয়পাড়া, মুকসুদপুর ও নারিশা ইউনিয়নে। করোনা আক্রান্ত উর্দ্ধগতি হওয়া সত্ত্বেও এ উপজেলার বেপরোয়াভাবে মানুষজন ঘোরা ফেরা করছে বলে অভিযোগ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button