slider

দেশ আজ দুই ভাগে বিভক্ত – শাহীন আহমেদ

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : দেশ আজ দুই ভাগে বিভক্ত একদিকে স্বাধীনতা স্বপক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আরেকদিক একাত্তরের পরাজিত শক্তি জামাত এবং বিএনপি জোট। আমাদের সবাইকে সর্তক থাকতে হবে দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখনই বারবার ষড়যন্ত্র করে বেগম খালেদাজিয়া এবং জামায়াত, বিএনপি জোটেরা, তারা বাংলাদেশের এই অগ্রগতিকে ভালো চোখে দেখে না,তারা শেখ হাসিনার এই অগ্রগতিকে ভালো চোখে দেখে না,তারা আওয়ামী লীগের এই অগ্রগতিকে ভালো চোখে দেখে না, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তারা বাংলাদেশের মানুষের উপর নির্মমভাবে আগুন সন্ত্রাস করেছে, বাসের ভেতর সাধারন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের জানমাল আগুন দিয়ে যেভাবে পুড়িয়েছে সেইদিনের কথা আমরা কখনো ভুলতে পারব না, ইতিমধ্যে তারা আবারো সেই পুরনো রূপে ফিরে এসে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা করছে, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে জাতীয় পতাকা পেয়েছি সেই পতাকা কিছুদিন আগে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এই বিএনপি, জামাত জোট একাত্তরের পরাজিত শক্তি, তারা আওয়ামী লীগকে পরাজিত করে সেই একাত্তরের পরাজয়ের গ্লানি কে মুছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাই তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সর্তক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের হিমালয়ের চেয়েও বেশি শক্তিশালী,ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের স্বার্থে গড়া সংগঠন, এই লক্ষ্য ধরেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হবে, আমাদের বিকল্প কোন পথ নেই, আমাদের বিজয় ছাড়া কোন গন্তব্য নেই, বিজয় অর্জন করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২২ জুলাই) সকাল ১০ টায়,কেরানীগঞ্জ উপজেলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত ঢাকা ২ আসনে আওয়ামী লীগের তৃনমুল নেতাকর্মীদের সাথে বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পরপর দুই বার পুরুষ্কার প্রাপ্ত বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এমন কোন প্রার্থী দেবেন না যে প্রার্থীকে তুলে আনতে ক্রেন দরকার, যে প্রার্থীকে তুলে আনতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা হয়ে যায়, এই ধরনের নেতাকে আপনারা নমিনেশন দেবেন না, ঘুনে ধরা, অস্তিত্ব হীন ব্যক্তিদের নমিনিশন দিয়ে আপনি আর কত পরিশ্রম করবেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে অনুরোধ করে বলতে চাই এমন ব্যক্তিদের কে নমিনেশন দেন যাদের নিজ নিজ এলাকায় জনপ্রিয়তা আছে, যার সাথে তৃনমুল আওয়ামী লীগ নেতৃবৃন্দের সম্পর্ক আছে, মাঠির সাথে যার সম্পর্ক আছে, যার সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক আছে, শুধু আমি নই এই ভাবে বেছে বেছে সারা দেশে নমিনেশন দেন,আপনার দেয়া নৌকাকে জনগণই বিজয় করিয়ে দিবে, আমরা কথা দিচ্ছি আমাদের প্রিয় নেতা সারা বাংলার আলোর ফেরিওয়ালা জননেতা নসরুল হামিদ বিপু ভাইয়ের নেতৃত্বে ঢাকা – ৩ ও ঢাকা – ২ আসন সহ ঢাকা জেলার মোট ৫ টি আসন আমরা আপনার দেয়া নৌকা প্রতীকের বিজয় আপনাকে উপহার দিবো ইনশাআল্লাহ। আপনি শুধু তৃনমূলের কথা শুনুন, তৃনমুল যে কথা বলে সাধারণ মানুষ যে কথা বলে, জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করুন, জনগণ আওয়ামী লীগের পক্ষে থাকবে, জনগণ নৌকার পক্ষ থাকবে এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন ২০২৪ সালে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং উপস্থিত সকলকে নৌকার প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান।

সভায় রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সোহরাব হোসেন খোকন, এম এ গফুর,শেখ বাদল, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ সাকুর হোসেন সাকু,বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আশকর আলী, হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল,তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাহের আলী।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ভূমি বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ দুলু,ঢাকা ২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বারেক,শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রতন,কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মোজাম্মেল হোসেন,জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মোস্তাক, ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ মিন্টু মিয়া,বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিলানী মিয়া, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি আবু জাফর জাকিউদ্দিন আহমদ রিন্টু,কামরাঙ্গীচর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এইচ মাসুদ মিন্টু,ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের (দক্ষিন) সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজাল হোসেন ডিপটি,জেলা যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাওলাদার হারুন মাষ্টার, সাধারণ সম্পাদক এম এ মাসুদ পাপ্পু,কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, থানা মৎসজীবি লীগের সভাপতি আবু আলেম মোল্লা রানা,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শাহীন মেম্বার সহ এসময় সাভারের তেঁতুলঝোঁড়া,আমিন বাজার ও ভাকুর্তা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা এ সভায় উপস্থিত ছিলেন এছাড়াও সভায় আসা প্রায় ৫ হাজার নেতাকর্মীদের জন্য দুপুরে খাবারের আয়োজন করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button