Uncategorized

দেশে ফিরলেন তাসকিন-সানি

অস্ট্রেলিয়ায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে গতকাল রোববার মধ্যরাতে দেশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি।
বৈধ বোলিং অ্যাকশান নিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য ৫ সেপ্টেম্বর ব্রিসবেনে পরীক্ষা দিতে গিয়েছিলেন এই দুই বোলার। ৮ সেপ্টেম্বর পরীক্ষা দেন তাঁরা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ফলাফল জানা যাবে তাঁদের।
ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সময় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন দুজন। নিষিদ্ধ থাকা অবস্থায় আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ২০ জনের দলে তাসকিনের নাম থাকলেও সুযোগ মেলেনি আরাফাত সানির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button