বাংলাদেশে করোনাভাইরাসে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ১১১ জন।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৪টি। শনাক্তের হার ২১.০৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে দুইজন, বরিশাল বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন।
মৃতদের সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৭৫৯ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ১ হাজার ২৭ জনকে।




