দেশের মানুষের কথাও এক, দাবিও এক, শেখ হাসিনার পদত্যাগ জয়পুরহাটে বললেন – গয়েশ্বর

জয়পুরহাট প্রতিনিধি: আপনারা কি বিশ্বাস করেন, শেখ হাসিনা,খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করছে। খালেদা জিয়ার মুক্তি চাওয়া শেখ হাসিনার কাছে কি কোন মানে আছে? আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ করাতে হবে, বাংলাদেশের মানুষের কথাও এক -দাবিও এক -শেখ হাসিনার পদত্যাগ। বি এন পি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জয়পুরহাটের সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে বি এন পির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। জেলা বি এন পির আয়োজনে শুক্রবার বিকেলে শহরের নতুনহাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ শামছুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু,সহ- সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন,শাহীন শওকত, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও জেলা বি এন পি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




